চলতি বছরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান ২৮ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
আলহামদুলিল্লাহ, চলতি শিক্ষাবর্ষে ২৪ জন শিক্ষার্থী সম্পূর্ণ ৩০ পারা কুরআন হিফজ সম্পন্ন করেছে। তাদের সম্মানে ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার বাদ জুমা ক্যাম্পাস মিলনায়তনে পাগড়ি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্ট আলেমগণ উপস্থিত থাকবেন। সকল অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করা হচ্ছে।